ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, উৎপত্তিস্থল হিন্দুকুশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 281

ছবি সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের একটি বড় অংশ। এই ঘটনায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের কয়েকটি জেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূকম্পবিদরা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।

আরও পড়ুন  ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে চায় যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পাকিস্তান

পেশোয়ার, সোয়াত, চারসদ্দা এবং বুনের জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এছাড়াও লোয়ার দির ও মারদানে উল্লেখযোগ্যভাবে কম্পন টের পাওয়া গেছে। খাইবার জেলার ল্যান্ডিকোটালে মূল ভূমিকম্পের পর কয়েক দফা আফটারশকও অনুভূত হয়।

রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারের নগর এলাকায় দপ্তর ও বাসাবাড়ি থেকে মানুষ রাস্তায় বেরিয়ে আসে। সোয়াত, চিত্রাল এবং পার্বত্য অঞ্চলের বাসিন্দারা আফটারশক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।বিশেষজ্ঞরা বলছেন, হিন্দুকুশ অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ ধরনের ঝুঁকি থেকেই যায়।

নিউজটি শেয়ার করুন

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, উৎপত্তিস্থল হিন্দুকুশ

আপডেট সময় ১২:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের একটি বড় অংশ। এই ঘটনায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের কয়েকটি জেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূকম্পবিদরা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।

আরও পড়ুন  যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে: মাহফুজ আলম