ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ভিসা জালিয়াতদের জন্য যুক্তরাষ্ট্রের আজীবন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 294

ছবি সংগৃহীত

ভিসা জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এ ধরনের অপরাধে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-সিরিয়া সম্পর্কের নব অধ্যায়: রিয়াদে ট্রাম্প-আল-শারার ঐতিহাসিক বৈঠক

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন ঠেকাতে কাজ করছে। যারা এই প্রক্রিয়ায় অংশ নেয়, অবৈধ অভিবাসীদের সহায়তা করে বা আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও কঠোর ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দূতাবাসের বার্তায় আরও উল্লেখ করা হয়, কোনো দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তবে সেটি জাতি হিসেবে টিকে থাকতে পারে না। তাই ভিসা জালিয়াতি রোধে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ভিসা জালিয়াতদের জন্য যুক্তরাষ্ট্রের আজীবন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

আপডেট সময় ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

ভিসা জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এ ধরনের অপরাধে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  "যুক্তরাষ্ট্রে ডিমের দাম রেকর্ড উচ্চতায়, প্রতি ডজন ৬.২৩ ডলার"