ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী ফ্রান্সে সহিংসতা-লুটপাট, গ্রেপ্তার ২ হাজার ৪০০

ঈদের সিনেমার হাওয়া: প্রশংসায় এগিয়ে ‘জংলি’ ও ‘দাগি’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 494

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদে দর্শকদের মন জয় করতে বড় পর্দায় আসছে একাধিক সিনেমা। এরই মধ্যে চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রশংসা কুড়িয়েছে এম রাহিম পরিচালিত ‘জংলি’ এবং শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’। ছবি দুটি ইতিমধ্যে দেখে ফেলেছেন বোর্ডের সদস্যরা। ঈদ উপলক্ষে সিনেমা দুটিকে ছাড়পত্র দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঈদে দুটি ছবিকে ছাড়পত্র প্রদানের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে একটি ছবি ইতোমধ্যেই অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অন্যটিও আগামী এক-দু’দিনের মধ্যেই পাঠানো হবে। বোর্ডের সদস্যদের ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতে খুব দ্রুত ছবিগুলো ছাড়পত্র পাবে।’

আরও পড়ুন  ঈদ উপলক্ষে ছুটির আট দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩২ জন: বিআরটিএ

বোর্ড সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ছবিগুলোর প্রশংসা করে বলেন, ‘গত সপ্তাহেই আমরা দেখেছি ‘জংলি’, আর গত সোমবার দেখলাম ‘দাগি’। দুটি সিনেমাই দারুণ গল্প, অভিনয় ও নির্মাণের দিক থেকে বিশেষ প্রশংসার দাবি রাখে। আমার বিশ্বাস, দর্শকরা দীর্ঘদিন পর বড় পর্দায় চমৎকার কিছু ছবি উপভোগ করতে পারবেন।’

অন্যদিকে, ঈদের সিনেমার তালিকায় বোর্ডের ছাড়পত্রের দৌড়ে রয়েছে পরিচালক শরাফ আহমেদ জীবনের সিনেমা ‘চক্কর ৩০২’। এছাড়া আজ মঙ্গলবার সেন্সর বোর্ডে জমা পড়ার কথা রয়েছে কামরুজ্জামান রোমানের আলোচিত সিনেমা ‘জ্বিন ৩’-এর। তবে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সিনেমা ‘বরবাদ’ এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, এবার ঈদে একাধিক ভালো সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকরা হলমুখী হবেন। দীর্ঘদিন পর চলচ্চিত্র শিল্পেও ফিরতে পারে প্রাণচাঞ্চল্য। সিনেমাগুলোর মুক্তির অপেক্ষায় দর্শকদের পাশাপাশি শিল্পীরাও উচ্ছ্বসিত।

নিউজটি শেয়ার করুন

ঈদের সিনেমার হাওয়া: প্রশংসায় এগিয়ে ‘জংলি’ ও ‘দাগি’

আপডেট সময় ০২:৫৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

আসন্ন ঈদে দর্শকদের মন জয় করতে বড় পর্দায় আসছে একাধিক সিনেমা। এরই মধ্যে চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রশংসা কুড়িয়েছে এম রাহিম পরিচালিত ‘জংলি’ এবং শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’। ছবি দুটি ইতিমধ্যে দেখে ফেলেছেন বোর্ডের সদস্যরা। ঈদ উপলক্ষে সিনেমা দুটিকে ছাড়পত্র দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঈদে দুটি ছবিকে ছাড়পত্র প্রদানের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে একটি ছবি ইতোমধ্যেই অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অন্যটিও আগামী এক-দু’দিনের মধ্যেই পাঠানো হবে। বোর্ডের সদস্যদের ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতে খুব দ্রুত ছবিগুলো ছাড়পত্র পাবে।’

আরও পড়ুন  ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ: সড়ক অবরোধ