ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলি হামলায় ইরানের একটি স্কুলের ৫ শিক্ষার্থী নিহত ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা খামেনির বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ২৬ বছরের দাম্পত্যে ইতি টানছেন থালাপতি বিজয়, নেপথ্যে যে কারণ নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী এটাই সেরা সুযোগ, সরকারের দখল নিন: ইরানিদের প্রতি ট্রাম্পের বার্তা ভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরু ইরানের পাল্টা হামলার নাম ‘ফাতহে খায়বার’ বিএনপি নেতা হত্যা: সাবেক জেলা সহ-সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

২৬ বছরের দাম্পত্যে ইতি টানছেন থালাপতি বিজয়, নেপথ্যে যে কারণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

যিনি এতদিন নিভৃতে ছিলেন, সেই সংগীতা সোর্নালিঙ্গম এখন আলোচনার তুঙ্গে। মেগাস্টার বিজয়ের সঙ্গে বিচ্ছেদের খবরের মাঝেই ভাইরাল হয়েছে এই তারকাপত্নীর কোটি কোটি টাকার সম্পদের হিসেব। ধনকুবেরের কন্যা হিসেবে তার রাজকীয় জীবনযাত্রা ও বর্তমান ব্যক্তিগত সংকট—সব মিলিয়ে নেটদুনিয়ায় এখন সংগীতাকে নিয়ে কৌতুহলের শেষ নেই।

বিজয় বা সংগীতা কেউই তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেননি। মূলত সংগীতা লন্ডনে বাবার বাড়িতে থাকায় এবং বিজয় ভারতে তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাঝাগাম’ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকায় তাদের একসাথে দেখা যাচ্ছে না। নিজ নিজ কর্মক্ষেত্রে এই ব্যস্ততাই তাদের নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক জল্পনার মূল উৎস।

আরও পড়ুন  আবারও মা হচ্ছেন চিত্রনায়িকা বুবলী

২০২৩ সাল থেকেই বিজয় ও সংগীতার মধ্যে দূরত্বের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে পারিবারিক ও সিনেমার বড় কোনো ইভেন্টে সংগীতার অনুপস্থিতি নেটিজেনদের নজরে আসে। বর্তমানে সংগীতা সন্তানদের নিয়ে লন্ডনে এবং বিজয় চেন্নাইতে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তাদের একত্রে দেখা যাচ্ছে না, যা বিচ্ছেদের জল্পনাকে আরও জোরালো করেছে।

শ্রীলঙ্কার নামী শিল্পপতি পরিবারের সন্তান সংগীতা ছিলেন বিজয়ের অন্ধ ভক্ত। ১৯৯৬ সালে শুটিং সেটে প্রথম আলাপ থেকে প্রেম এবং ১৯৯৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে সঞ্জয় ও দিব্যা নামে দুই সন্তান রয়েছে। বর্তমানে তাদের আলাদা থাকার খবরগুলো এই দীর্ঘদিনের সাজানো সংসারকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

২৬ বছরের দাম্পত্যে ইতি টানছেন থালাপতি বিজয়, নেপথ্যে যে কারণ

আপডেট সময় ০৭:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬