ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শুটিং চলাকালীন গুরুতর আহত শাহরুখ খান, চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে বিদেশে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 298

ছবি সংগৃহীত

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহু প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘কিং’ নিয়ে দর্শকমহলে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে সেই উত্তেজনার মাঝেই এল এক দুঃসংবাদ শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। স্টান্ট পারফর্ম করার সময়ই ঘটে এই অঘটন।

আরও পড়ুন  জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সম্মানিত শাহরুখ খান, ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা

শাহরুখের চোট কতটা গুরুতর তা নিয়ে নির্মাতা সংস্থা এখনও আনুষ্ঠানিক কিছু না জানালেও বলিউডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, পেশিতে চোট পেয়েছেন তিনি এবং আগামী অন্তত দুই মাস ক্যামেরার সামনে আসা সম্ভব নয় তাঁর পক্ষে।

খবর, চোটের তাৎক্ষণিক চিকিৎসার জন্য শাহরুখ ও তাঁর টিম পাড়ি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। যদিও চোটের প্রকৃতি বা চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত কিছু জানাতে নারাজ ছবির প্রযোজক সংস্থা।

এর ফলে ‘কিং’-এর শিডিউল পিছিয়ে যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন শাহরুখ। ইন্ডাস্ট্রি সূত্রে অনুমান, সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মাঝামাঝি তিনি আবার শুটিংয়ে ফিরতে পারেন।

‘কিং’ ঘিরে দর্শকের আগ্রহ এখন চরমে। বিশাল বাজেটের এই ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুরের মতো তারকারা।

এই ছবিতে শাহরুখের চরিত্র নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, তিনি অভিনয় করছেন এক ‘হ্যান্ডলার’-এর ভূমিকায়, যিনি গোপন মিশনে সাহায্য করবেন তাঁর মেয়ে চরিত্রে থাকা সুহানা খানকে। সুহানাই থাকবেন ছবির কেন্দ্রীয় গোয়েন্দা চরিত্রে। রানি মুখোপাধ্যায় থাকবেন সুহানার মায়ের ভূমিকায় এবং দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে এক আকর্ষণীয় ক্যামিওতে।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ট্যাটু ও পেশির ছবি পোস্ট করে অনুরাগীদের চমকে দিয়েছিলেন কিং খান। সেই ছবির স্টান্ট দৃশ্যই এবার নিয়ে এল বড়সড় বিপত্তি।

সব ঠিক থাকলে ২০২৬ সালে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবি। আপাতত বাদশার দ্রুত আরোগ্য কামনায় প্রহর গুনছে গোটা বলিউড ও তাঁর অগণিত ভক্তকুল।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

শুটিং চলাকালীন গুরুতর আহত শাহরুখ খান, চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে বিদেশে

আপডেট সময় ০৩:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫