ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

আমার বিরুদ্ধে একজন নারী ভক্তকে ব্যবহার করে এমন মামলা উদ্দেশ্যপ্রণোদি: ডিপজল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 384

ছবি সংগৃহীত

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর (পিএস) বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) নামের এক নারী বাদী হয়ে মামলাটি করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২ জুন রাজধানীর একটি কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তার ভক্ত হিসেবে সাক্ষাৎ করতে যান তিনি। এ সময় ডিপজল তার পিএসকে বলেন, “এই মহিলা এখানে কীভাবে ঢুকল, বের করে দে।” এরপর পিএসসহ আরও ৮-১০ জন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, মারধর করে এবং রশি দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন  অনলাইন বেটিং অ্যাপ প্রচারে টলিউড তারকাদের বিরুদ্ধে মামলা: অর্থনৈতিক ক্ষতির অভিযোগে তোলপাড় তেলেঙ্গানা

বাদীর দাবি, এসময় তিনি বলেন, “আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেব।” উত্তরে পিএস বলেন, “ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবে। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।” এরপর পিএসের নির্দেশে একজন একটি ছোট গ্যালনে থাকা তরল পদার্থ তার ঘাড়ের ওপর ঢেলে দেয়। এতে দগ্ধ হয়ে তিনি বাসায় ফিরে যান এবং ৪ থেকে ১১ জুন পর্যন্ত ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস তাকে ফোন দিয়ে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় অবশেষে মুখ খুলেছেন ডিপজল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “একজন পাগল ভক্তকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। আল্লাহ তাদের বিচার করবেন।”

তিনি দাবি করেন, ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছেন তার কাছ থেকে। “এই নারী দুটি বাচ্চা নিয়ে অসহায়ত্বের কথা বলে একবার ৫০ হাজার টাকা নিয়েছে, এরপর আরও কয়েকবার ১০-২০ হাজার টাকা করে নিয়েছে,” বলেন ডিপজল।

তিনি আরও বলেন, “২০২৫ সালের ২ জুন ওই হাটে তার সঙ্গে দেখা হওয়ার যে দাবি করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা। কারণ ওই হাটটি ১৫ এপ্রিল সিটি করপোরেশনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সব প্রমাণাদি ও ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।”

ডিপজল সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বলেন, “যারা এই নারীকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হোক। আমি এসব ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আমার বিরুদ্ধে একজন নারী ভক্তকে ব্যবহার করে এমন মামলা উদ্দেশ্যপ্রণোদি: ডিপজল

আপডেট সময় ০৪:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর (পিএস) বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) নামের এক নারী বাদী হয়ে মামলাটি করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২ জুন রাজধানীর একটি কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তার ভক্ত হিসেবে সাক্ষাৎ করতে যান তিনি। এ সময় ডিপজল তার পিএসকে বলেন, “এই মহিলা এখানে কীভাবে ঢুকল, বের করে দে।” এরপর পিএসসহ আরও ৮-১০ জন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, মারধর করে এবং রশি দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন  সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু