ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

শীর্ষে ছুটছে ‘হাউসফুল ৫’, চার দিনে আয় পেরলো ১৬০ কোটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 647

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি ‘হাউসফুল ৫’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই মাল্টি-স্টারার সিনেমাটি মাত্র চার দিনেই ১০০ কোটির ঘর পার করে ফেলেছে।

বাণিজ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ৬ জুন মুক্তির দিনেই সিনেমাটি ২৪ কোটি টাকার আয় করে। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার আয় বাড়ে ২৯ শতাংশ, যা দাঁড়ায় ৩১ কোটিতে। তৃতীয় দিন রবিবার ঘরে তোলে আরও ৩২ কোটির বেশি। তবে চতুর্থ দিনে, অর্থাৎ সোমবার আয় কিছুটা কমে এসে দাঁড়ায় ১৩ কোটিতে।

আরও পড়ুন  শুটিংয়ে আহত বরুণ ধাওয়ান, আঙুলে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা

তবে চার দিনের সম্মিলিত আয় দাঁড়িয়েছে ১০০ কোটির বেশি। শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপীও দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। স্যাকনিল্কের রিপোর্টে বলা হয়েছে, চার দিনে বিশ্বজুড়ে ‘হাউসফুল ৫’ আয় করেছে ১৬০ কোটি টাকা।

অক্ষয় কুমার অভিনীত এই সিনেমাটি ইতিমধ্যেই অন্য কিছু বড় বাজেটের সিনেমাকে পেছনে ফেলেছে। চার দিনের মধ্যেই এটি সানি দেওল অভিনীত ‘জাট’-এর আয়কে ছাড়িয়ে গেছে, যার মোট আয় ছিল ১১৮ কোটি টাকা। এছাড়াও অক্ষয়ের নিজস্ব সিনেমা ‘কেশরী চ্যাপ্টার ২’ এর আয় ছিল ১৪৪.৬২ কোটি, সেটিকেও ছাড়িয়ে গিয়েছে ‘হাউসফুল ৫’।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই গতিতে চলতে থাকলে ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় নাম লেখাতে পারে ‘হাউসফুল ৫’। বর্তমানে তালিকায় রয়েছে সালমান খানের ‘সিকান্দার’ (১৮৪ কোটি), অজয় দেবগনের ‘রেইড ২’ (২৩৩ কোটি) এবং তালিকার শীর্ষে রয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’ যার সর্বমোট আয় ৮০৭ কোটি টাকা।

তবে ‘ছাভা’কে পেছনে ফেলা অনেক কঠিন হলেও, ‘হাউসফুল ৫’-এর দ্রুতগতির আয় প্রমাণ করে, দর্শকদের বিনোদনের জন্য এই ফ্র্যাঞ্চাইজির প্রতি আস্থা এখনও অটুট। ঈদের ছুটিকে ঘিরে হাসির সিনেমা হিসেবে এটি দর্শকের মুখে হাসি ফোটাতে সফল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শীর্ষে ছুটছে ‘হাউসফুল ৫’, চার দিনে আয় পেরলো ১৬০ কোটি

আপডেট সময় ০৩:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি ‘হাউসফুল ৫’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই মাল্টি-স্টারার সিনেমাটি মাত্র চার দিনেই ১০০ কোটির ঘর পার করে ফেলেছে।

বাণিজ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ৬ জুন মুক্তির দিনেই সিনেমাটি ২৪ কোটি টাকার আয় করে। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার আয় বাড়ে ২৯ শতাংশ, যা দাঁড়ায় ৩১ কোটিতে। তৃতীয় দিন রবিবার ঘরে তোলে আরও ৩২ কোটির বেশি। তবে চতুর্থ দিনে, অর্থাৎ সোমবার আয় কিছুটা কমে এসে দাঁড়ায় ১৩ কোটিতে।

আরও পড়ুন  মিশিগানে হাউসফুল শাকিব খানের ‘বরবাদ', মুগ্ধ প্রবাসী বাঙালিরা