ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

বলিউডে অভিষেকের গুঞ্জন, যা বললেন শচীনকন্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 210

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার তার গ্ল্যামার নিয়ে বলিউডে বেশ প্রশংসিত হচ্ছেন। তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে, এবং শোনা যাচ্ছে যে তিনি বলিউডে পা রাখতে যাচ্ছেন। তবে এবার সারা এই গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন।

সারা জানিয়েছেন, তিনি ছবিতে অভিনয় করবেন না এবং এই বিষয়ে তার মনে কোনও দ্বিধা নেই। তিনি বলেছেন, “আমি অন্তর্মুখী। ক্যামেরা দেখলে ভয় পাই। যতই ছবির প্রস্তাব আসে, আমি সব প্রত্যাখান করে দিই। কারণ আমি সত্যিই বিশ্বাস করি যে কাজটার প্রতি ন্যায় করতে পারব না। অভিনয় আমাকে সন্তুষ্টির পরিবর্তে উৎকণ্ঠা দেবে।”

আরও পড়ুন  নিষেধাজ্ঞার মুখে বলিউড গায়ক সোনু নিগম

তার এই মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন, কারণ সারার উপস্থিতি দেখে বোঝা যায় না যে ক্যামেরার সামনে তার মনে ভীতি কাজ করে। বিভিন্ন ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শুটে তাকে দেখা যায়।

সারা বলেন, “আমি ফ্যাশন ও লাইফস্টাইলের কাজ করি একজন ক্রিয়েটর হিসেবে। তবে আমি কেবল সেই কাজই নিই, যেটা আমার জন্য ঠিকঠাক মনে হয়। সব অফারে আমি হ্যাঁ বলি না।”

তিনি আরও জানান, তার মূল আগ্রহ পড়াশোনা ও মানবসেবামূলক কাজে। ফিল্মের সেটের তুলনায় এসবেই তার কৌতূহল বেশি। তবে নেটিজেনদের মধ্যে তার নিয়ে কৌতূহল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বলিউডে অভিষেকের গুঞ্জন, যা বললেন শচীনকন্যা

আপডেট সময় ১০:৪৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫