ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জে স্ট্রবেরির সুবাসে বদলে যাচ্ছে গ্রামের চিত্র, শিবগঞ্জে ৭০ কোটি টাকার স্ট্রবেরি উৎপাদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 529

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ এখন শুধু আমের জন্যই নয়, স্ট্রবেরি চাষের জন্যও পরিচিতি পাচ্ছে দেশজুড়ে। এ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করছেন শত শত কৃষক, যা প্রতি বছর বাড়ছে নজরকাড়া হারে।

আরও পড়ুন  স্ট্রবেরি চাষে মাসুমের সাফল্য

শিবগঞ্জের কালুপুর, ভাঙ্গাব্রিজ, পারকালুপুর, পারদিলালপুর এলাকায় সবচেয়ে বেশি চাষ হচ্ছে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি। জেলার চাহিদা মিটিয়ে এসব রসালো ফল যাচ্ছে রাজধানীসহ দেশের নানা প্রান্তে। তবে স্থানীয় বাজারের অভাব চাষিদের সামনে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

পারদিলালপুর গ্রামের আনারুল ইসলাম বলেন, “কয়েক বছর আগে আমগাছ কেটে স্ট্রবেরি চাষ শুরু করি। এখন রমজানে চাহিদা বেশি, দামও ভালো। ফলে আয়-রোজগারও বেড়েছে।”

অনার্স শেষ করা তরুণ আহসান সজিব জানান, “প্রথমে অনেকে হাসাহাসি করলেও এখন দিনে ৫০ কেজির বেশি স্ট্রবেরি বিক্রি করছি। প্রতি কেজি ৬০০ টাকা দরে দিনে আয় হয় ৩০ হাজার টাকা, খরচ বাদে লাভ থাকে ১৫ হাজারের বেশি।” কালোপুর গ্রামের শাফিক আলী বলেন, “স্ট্রবেরি আমাদের গ্রামের অর্থনীতি পাল্টে দিয়েছে। আগে যারা কাজের সন্ধানে বাইরে যেত, এখন তারা নিজের জমিতেই সফল।”

তবে সমস্যা এখনো রয়ে গেছে বাজার ব্যবস্থাপনায়। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, “বাম্পার ফলন হলেও স্থানীয়ভাবে বাজারের অভাব থাকায় বিপণন দুর্বিষহ হয়ে উঠেছে।”
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, “শুধু শিবগঞ্জেই বছরে প্রায় ৭০ কোটি টাকার স্ট্রবেরি উৎপন্ন হয়। বিদেশে রপ্তানির উদ্যোগ চলছে। সফল হলে কৃষকদের আয় বহুগুণ বাড়বে।”

তিনি আরও বলেন, “স্ট্রবেরি চাষে খরচ কম, লাভ বেশি তাই আগ্রহ বাড়ছে। তবে বাজার না পেলে ক্ষতির আশঙ্কাও থাকে। এজন্য সরকারি ও বেসরকারি সহযোগিতা জরুরি।” চাঁপাইনবাবগঞ্জের মাটিতে স্ট্রবেরি এখন শুধু একটি ফল নয়, এটি হয়ে উঠেছে পরিবর্তনের প্রতীক।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে স্ট্রবেরির সুবাসে বদলে যাচ্ছে গ্রামের চিত্র, শিবগঞ্জে ৭০ কোটি টাকার স্ট্রবেরি উৎপাদন

আপডেট সময় ০২:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ এখন শুধু আমের জন্যই নয়, স্ট্রবেরি চাষের জন্যও পরিচিতি পাচ্ছে দেশজুড়ে। এ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করছেন শত শত কৃষক, যা প্রতি বছর বাড়ছে নজরকাড়া হারে।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে ১০ চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার