ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল আধ্যাত্মিক সাধনার সর্বজনীন মাধ্যম রোজা: বিভিন্ন ধর্মে উপবাসের চিত্র সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে কার্যকর হওয়া এই দাম আজ বুধবারও (৪ মার্চ) বহাল রয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দফায় দফায় বাড়ছে স্বর্ণের দাম। গত সপ্তাহেই দুই দফায় দাম বেড়েছিল প্রায় সাড়ে ৫ হাজার টাকা।

এক নজরে নতুন দাম (প্রতি ভরি): স্বর্ণ (২২ ক্যারেট): ২,৭৭,৪২৮ টাকা রুপা (২২ ক্যারেট): ৭,১৭৩ টাকা (১৭৫ টাকা বৃদ্ধি) রুপা (২১ ক্যারেট): ৬,৮৮২ টাকা রুপা (১৮ ক্যারেট): ৫,৮৯০ টাকা।

আরও পড়ুন  ব্রাজিলকে রেকর্ড ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত ৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৪ বারই দাম বাড়ানো হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালেও রেকর্ড ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল। সাধারণ বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা এখন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল

আপডেট সময় ১২:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে কার্যকর হওয়া এই দাম আজ বুধবারও (৪ মার্চ) বহাল রয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দফায় দফায় বাড়ছে স্বর্ণের দাম। গত সপ্তাহেই দুই দফায় দাম বেড়েছিল প্রায় সাড়ে ৫ হাজার টাকা।

এক নজরে নতুন দাম (প্রতি ভরি): স্বর্ণ (২২ ক্যারেট): ২,৭৭,৪২৮ টাকা রুপা (২২ ক্যারেট): ৭,১৭৩ টাকা (১৭৫ টাকা বৃদ্ধি) রুপা (২১ ক্যারেট): ৬,৮৮২ টাকা রুপা (১৮ ক্যারেট): ৫,৮৯০ টাকা।

আরও পড়ুন  সালমান খানের ‘সিকান্দার’ : মুক্তির আগেই রেকর্ড ১৬৫ কোটির ব্রেকিং আয়!