ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না : জ্বালানিমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণ মন্ত্রী হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে আদালতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২ গোয়েন্দা তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, দেশে আনার প্রক্রিয়া শুরু নতুন জাহাজে জ্বালানি এলেও সীমিত বিক্রি অব্যাহত থাকবে ইরানের ইউরেনিয়াম নিতে স্পেশাল ফোর্স অভিযানের চিন্তা যুক্তরাষ্ট্রের

ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 360

ছবি সংগৃহীত

ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তারেক রেফাত উল্লাহ খানকে নিয়োগ দিয়েছে। এই নিয়োগ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন  ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

তারেক রেফাত উল্লাহ খান ২০২৩ সালের ২৭ মে থেকে ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে, উদ্ভাবন, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও প্রতিষ্ঠানের পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এপ্রিল ২০২৫–এ অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং পদে পদোন্নতি দেওয়া হয়।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপার্সন মেহেরিয়ার এম হাসান বলেন, “তারেক রেফাত উল্লাহ খান ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদে আদর্শ ব্যক্তি, যিনি ব্যাংকটিকে আগামী দিনের প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেবেন। তার ভিশন, সততা ও নেতৃত্ব ব্যাংককে আরও বেশি আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে, যা গ্রাহকদের জীবন, ব্যাংকিং খাতে, সমাজে ও দেশে ইতিবাচক প্রভাব ফেলবে।”

তারেক রেফাত উল্লাহ খান ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগদান করেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি প্রায় তিন দশক ধরে ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকে কাজ করেছেন। তার কর্মজীবন কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং ও রিস্ক ম্যানেজমেন্টে উদ্ভাবনের বিশেষ দক্ষতার প্রমাণ দেয়।

আইএফআইসি ব্যাংকে তার কর্মজীবন শুরু করার পরে, তিনি এবি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ইস্টার্ন ব্যাংকে কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি অসাধারণ কর্মদক্ষতার জন্য সিইও ও চেয়ারম্যানস অ্যাওয়ার্ড লাভ করেন।

তারেক রেফাত উল্লাহ খান ভারত, মালয়েশিয়া, বাহরাইন, জার্মানি ও ইতালিতে ক্রেডিট রিস্ক, লোন স্ট্রাকচারিং, করপোরেট গভর্ন্যান্স, নেতৃত্ব ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিকম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম (মার্কেটিং) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া, যুক্তরাজ্যের ওমেগা পারফরম্যান্স কর্পোরেশন থেকে ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট সার্টিফিকেশন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে মর্যাদাপূর্ণ সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

তারেক রেফাত উল্লাহ খানের নেতৃত্বে ব্র্যাক ব্যাংক নতুন এক প্রবৃদ্ধি ও উদ্ভাবনের যুগে প্রবেশ করবে, যা ব্যাংকটিকে বাংলাদেশের সবচেয়ে আস্থার ও অগ্রসরমান ব্যাংক হিসেবে সুপ্রতিষ্ঠিত করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান

আপডেট সময় ১১:২৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫