ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আজ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 193

ছবি সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট আজ জাতির সামনে তুলে ধরবেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে এ সম্প্রচারে যুক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন  কাতার বিশ্ববিদ্যালয়ে তিন শূন্য’ তত্ত্ব নিয়ে আজ বিশেষ বক্তৃতা রাখবেন প্রধান উপদেষ্টা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বাজেটের সম্ভাব্য আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। অর্থ উপদেষ্টা হিসেবে ড. সালেহউদ্দিন আহমেদের এটি প্রথম বাজেট উপস্থাপন, যা দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, এনবিআর বহির্ভূত খাত থেকে ১৯ হাজার কোটি টাকা এবং করবহির্ভূত উৎস থেকে ৪৬ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

ব্যয়ের কাঠামোয় অনুন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২১ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে।

অর্থনৈতিক লক্ষ্যমাত্রায় জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রার ঘাটতির মধ্যেই এ বাজেট ঘোষণা করা হচ্ছে। ফলে দেশের মানুষ যেমন নতুন আশায় তাকিয়ে রয়েছে, তেমনি সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে, বাজেট বক্তৃতায় দুর্নীতি রোধ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং বেকারত্ব কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আজ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা

আপডেট সময় ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট আজ জাতির সামনে তুলে ধরবেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে এ সম্প্রচারে যুক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন  বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতা আর কোথাও নেই — স্বরাষ্ট্র উপদেষ্টা