ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস পাবে শিল্পখাত: জ্বালানি মন্ত্রণালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 504

ছবি সংগৃহীত

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে শিল্পখাতে গ্যাস সরবরাহে ২১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী ২৮ মে থেকে শিল্পে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ উদ্যোগ

রোববার (২৬ মে) পেট্রোবাংলার বরাত দিয়ে এ তথ্য জানায় মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার হওয়ায় প্রকৃত চিত্র তুলে ধরতে এই ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শিল্পখাতে গ্যাস সরবরাহের দৈনিক গড় পরিমাণ ছিল ৮২৩ মিলিয়ন ঘনফুট। আর ২০২৫ সালের একই সময়ে এ পরিমাণ বেড়ে দাঁড়ায় ৯৯৭ মিলিয়ন ঘনফুটে। ফলে এক বছরে সরবরাহ বেড়েছে ১৭৪ মিলিয়ন ঘনফুট, যা ২১ শতাংশ বেশি।

সরকার শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়াতে ইতোমধ্যে ছয়টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করেছে। এসব কার্গোর গড় আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। অথচ শিল্প ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য বর্তমান গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১.৫০ টাকা। এতে করে প্রতি ঘনমিটারে সরকারকে গড়ে ৩৫ টাকার মতো ভর্তুকি দিতে হচ্ছে।

এছাড়া শ্রেণিভিত্তিক বণ্টন পুনর্বিন্যাস ও অতিরিক্ত এলএনজি আমদানির ফলে ২৮ মে থেকে প্রতিদিন আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস শিল্পখাতে সরবরাহ করা হবে বলে জানানো হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিল্পখাতে গ্যাস সরবরাহ নিয়ে সরকার অত্যন্ত তৎপর এবং প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুততার সঙ্গে গ্রহণ করছে। সরকারের প্রত্যাশা, সঠিক তথ্য জানার মাধ্যমে এই খাতে যেকোনো বিভ্রান্তির অবসান হবে।

এই পদক্ষেপ শিল্প উৎপাদন ও রপ্তানি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস পাবে শিল্পখাত: জ্বালানি মন্ত্রণালয়

আপডেট সময় ০৪:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে শিল্পখাতে গ্যাস সরবরাহে ২১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী ২৮ মে থেকে শিল্পে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যেসব মন্ত্রণালয় ও বিভাগ