০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, আউন্স ছাড়াল ৩ হাজার ৪৫০ ডলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 159

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারায় নতুন রেকর্ড গড়েছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪৫০ ডলার ছাড়িয়ে গেছে, যা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে আশ্রয় নেয়ার প্রবণতারই প্রতিফলন।

মঙ্গলবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪৭২ দশমিক ৪৯ ডলারে। এর আগে দিনের শুরুতে তা এক পর্যায়ে ৩ হাজার ৪৭৩ দশমিক ০৩ ডলার পর্যন্ত পৌঁছে যায়, যা সর্বকালের সর্বোচ্চ। একইদিন ফিউচার মার্কেটেও স্বর্ণের দর ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩ হাজার ৪৮২ দশমিক ৪০ ডলারে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের আর্থিক নীতিকে ঘিরে চলমান অনিশ্চয়তা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের মধ্যে মতপার্থক্য, এবং বিশ্ববাণিজ্য পরিস্থিতির জটিলতা এই দামের ঊর্ধ্বগতির প্রধান কারণ।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সুদের হার দ্রুত কমানোর আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন, তা না হলে যুক্তরাষ্ট্র মন্দার কবলে পড়তে পারে। অন্যদিকে, ফেড চেয়ারম্যান পাওয়েল সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে অবস্থান নেন। এই দ্বন্দ্ব বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি করেছে, যার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “ট্রাম্প-পাওয়েল মতবিরোধ এবং শুল্কনীতি নিয়ে উদ্বেগের ফলে ডলারের শক্তি কমে যাচ্ছে। এই দুর্বল ডলারই স্বর্ণের দামে নতুন উচ্চতা এনে দিয়েছে।”

বিশ্ববাজারে এই অস্থিরতার মধ্যে চীনও যুক্তরাষ্ট্রকে শুল্কনীতি অপব্যবহার নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে, যা বাজারে বাড়তি চাপ সৃষ্টি করেছে। এশিয়ার শেয়ারবাজারগুলোও এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের দামে স্বল্পমেয়াদী সংশোধন আসতে পারে, তবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের উদ্বেগ দীর্ঘমেয়াদে স্বর্ণের চাহিদাকে সমুন্নত রাখবে। ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের আসন্ন বক্তব্য বাজারের দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করছেন।

বিশ্ব অর্থনীতির এই টালমাটাল সময়ে স্বর্ণই হয়ে উঠেছে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়স্থল।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, আউন্স ছাড়াল ৩ হাজার ৪৫০ ডলার

আপডেট সময় ১২:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫