০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
অপরাধ

ডিবির বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 115

ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ৩০ কেজি গাঁজা ও একটি পিকআপসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে মাতুয়াইল ইউলুপ এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. ইব্রাহিম শেখ (২২), মো. রহমত শেখ (১৯) ও মো. হৃদয় (২৬)।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক কারবারির সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ঢাকার বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহের জন্য এই চালান নিয়ে আসছিল।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক পিকআপটি জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

অপরাধ

ডিবির বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০২:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫