০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 46

ছবি: খবরের কথা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি বঙ্গভবনে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এক্স অ্যাকাউন্ট হ্যাক সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে ছরওয়ারে আলমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি প্রধান বলেন, “জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্টে অননুমোদিত পোস্টের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে, যেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে সংশ্লিষ্ট পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এটি একটি সাইবার হামলা। দলটির দাবি, অ্যাকাউন্ট হ্যাক করে জামায়াত আমিরের নামে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলে জানিয়েছে ডিবি।

নিউজটি শেয়ার করুন

জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক

আপডেট সময় ১১:১৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬