০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

দশমিনায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 176

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ মোঃ কবির হোসেন (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মাসুম বিল্লাহ এবং এসআই (নিঃ) গোবিন্দ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ধৃত আসামির বসত ঘরের সামনে চৌকির ওপর অবস্থানরত অবস্থায় কবির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার পরিধেয় লুঙ্গির ভেতর থেকে একটি নীল পলি জিপার ব্যাগে রাখা মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার ও বাসিন্দা মোঃ মকবুল হোসেন (৫০), মোঃ আনোয়ার হোসেন (৪২), এবং পুলিশ কনস্টেবল মোঃ সিফাত। তাদের সামনে ধৃত আসামি নিজ হাতে ইয়াবা ট্যাবলেট বের করে দেয় এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

জব্দকৃত ইয়াবা এবং ধৃত আসামিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী)  প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

দশমিনায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৭:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫