০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 104

ছবি সংগৃহীত

ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের তৎপরতা বরদাশত করা হবে না সাফ জানিয়ে দিলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, এমন কোনো সংগঠনের কেউ যদি কোনোভাবে সক্রিয় হয়, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রেঞ্জের অধীনস্থ সব এসপিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিআইজি মল্লিক। উপস্থিত ছিলেন রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

ডিআইজি বলেন, “কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার পুলিশ সদস্যের কারণে অতীতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এখন থেকে কারও বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিললেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি থানাকে সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতার স্থানে রূপান্তরের ঘোষণা দেন।

এ সময় ‘টপ টু ডিআইজি’ নামের একটি অ্যাপ চালুর ঘোষণা দেন তিনি, যেখানে সাধারণ মানুষ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ বা তথ্য জানাতে পারবেন।

রেঞ্জের প্রতিটি থানায় ঘুষ, বদলি বাণিজ্য কিংবা চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “আমার রেঞ্জে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। থানাকে হতে হবে জনগণের, যেখানে যেকোনো বিপদে মানুষ দ্রুত সেবা পাবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি অভিযোগ-মনিটরিং ব্যবস্থা চালু করেছি। প্রতিটি থানায় মনিটরিং সেন্টার ও সিসিটিভি স্থাপন করা হয়েছে। আমি নিজেই অভিযোগ, জিডি ও মামলার অগ্রগতি মনিটর করব এবং ভিডিও কলে ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি কথা বলব।”

ডিআইজি জানান, থানাগুলোকে জনগণের প্রথম আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি থানায় অভিযোগবক্স স্থাপন করা হচ্ছে। কেউ কাঙ্ক্ষিত সেবা না পেলে সেই বক্সে লিখে জানালে তিনি নিজে ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, “আমি নিজেও আইনের ঊর্ধ্বে নই। কোনো পুলিশ সদস্য, এসপি কিংবা ওসি অনৈতিক কাজে যুক্ত থাকলে সরাসরি আমাকে জানান, প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থা নেব।”

ঢাকা রেঞ্জ পুলিশের প্রতিটি ইউনিটকে তিনি ‘রোল মডেল থানা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল

আপডেট সময় ০৩:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫