০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

হামলার গোপন নথি ফাঁসে সাবেক সিআইএ বিশ্লেষকের ৩৭ মাসের কারাদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 116

ছবি সংগৃহীত

ইরানে সম্ভাব্য ইসরায়েলি হামলার পরিকল্পনা সংক্রান্ত ‘টপ সিক্রেট’ মার্কিন সামরিক নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ বিশ্লেষক আসিফ রহমানকে ৩৭ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন বিচার বিভাগ।

৩৪ বছর বয়সী আসিফ রহমান ২০১৬ সাল থেকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে (সিআইএ) কর্মরত ছিলেন এবং তার কাছে উচ্চমাত্রার নিরাপত্তা ছাড়পত্র ছিল। গত বছরের নভেম্বরে তাকে কম্বোডিয়া থেকে গ্রেপ্তার করে এফবিআই।

চলতি বছরের জানুয়ারিতে ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতে আসিফ স্বীকার করেন, তিনি ইচ্ছাকৃতভাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি নিজের কাছে রাখেন এবং তা অননুমোদিত ব্যক্তিদের কাছে পাঠান। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল ২০ বছর।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ অক্টোবর তিনি দুটি ‘টপ সিক্রেট’ নথি প্রিন্ট করেন। নথিগুলো ছিল যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশের, যেখানে সেই দেশের শত্রুদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা উল্লেখ ছিল।

আসিফ এসব নথির ছবি তুলে কম্পিউটারে সম্পাদনা করেন এবং উৎস গোপন রাখার চেষ্টা করেন। এরপর তা এমন ব্যক্তিদের কাছে পাঠান যাদের ওই নথি দেখার কোনো অনুমতি ছিল না। পরে তিনি অফিসেই কাগজগুলো কেটে ফেলেন।

এই গোপন নথিগুলো পরে ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলে ছড়িয়ে পড়ে। এতে ইরানের ওপর ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতির ইঙ্গিত ছিল, যদিও কোথায় হামলা হতে পারে তা উল্লেখ ছিল না।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর খবরে বলা হয়, ফাঁস হওয়া তথ্যগুলো ন্যাশনাল জিওস্পাশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি (এনজিএ) প্রস্তুত করেছিল। এতে ইসরায়েলের একটি বিমানঘাঁটির যুদ্ধবিমান অনুশীলন ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্য ছিল। এই তথ্য ফাঁসের কারণে ইসরায়েল তাদের প্রতিক্রিয়ামূলক হামলায় বিলম্ব করে।

উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার জবাবে ইরান ইসরায়েলের ওপর প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর অক্টোবরের শেষ দিকে ইসরায়েলও ইরানে পাল্টা হামলা চালায়।

সূত্র: বিবিসি

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হামলার গোপন নথি ফাঁসে সাবেক সিআইএ বিশ্লেষকের ৩৭ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৫:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫