০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

নগরকান্দায় বৈষম্যবিরোধী নেত্রীকে মারধর: গ্রেপ্তার ৮, ওসি প্রত্যাহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 82

ছবি সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষা (১৮) এবং তার বাবার ওপর হামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

হামলার এ ঘটনা ঘটে গত শুক্রবার (৩১ মে) রাতে, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে। ঘটনার পরদিন শনিবার থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে, ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে, এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় (যার বাদী পুলিশ নিজেই)।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম জানান, “প্রশাসনিক কারণে ওসি সফর আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

নগরকান্দা সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আসিফ ইকবাল জানান, তিন মামলায় মোট আসামির সংখ্যা ৪৪ জন। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জন, ভাঙচুর মামলায় ৬ জন এবং পুলিশের ওপর হামলার মামলায় ৩৪ জন আসামি করা হয়েছে।

তিনি জানান, সোমবার (২ জুন) পর্যন্ত এই মামলাগুলোর মধ্যে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে পুলিশ আরিফ হোসেন (২৪), শরিফ শেখ (২০) এবং সজিব শেখ (২৩)। বাকি তিনজনের মধ্যে দুইজন কিশোর, তবে তাদের নাম-পরিচয় এখনো জানানো হয়নি।

হামলার শিকার বৈশাখী ইসলাম বর্ষা ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা এবং সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী। তিনি ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয় মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, হামলার পর থেকে বৈশাখী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংগঠনগুলো।

নিউজটি শেয়ার করুন

নগরকান্দায় বৈষম্যবিরোধী নেত্রীকে মারধর: গ্রেপ্তার ৮, ওসি প্রত্যাহার

আপডেট সময় ১২:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫