০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবা চালু ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা.শফিকুর রহমান: আমির হামজা দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু ‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন

ইলিশ বিক্রির নাম করে অনলাইনে প্রতারণা, ৭০ সিমসহ গ্রেপ্তার ৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 80

ছবি: সংগৃহীত

অনলাইনে ফেসবুক পেজ খুলে চাঁদপুরের তাজা ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অভিনব কৌশলে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। চক্রটির আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো—আনাছ শেখ (২১), কামাল শেখ (২১), ইয়ানুর মোল্লা (২১), জোবায়ের হোসেন (২৩), রুবেল শেখ (২৯), সাগর হোসেন (২৩), মো. আলীনূর ইসলাম (১৮) এবং শরিফুল ইসলাম (২১)। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২৫টি মোবাইল ফোন ও ৭০টি অবৈধ সিম জব্দ করা হয়।

ডিবির তথ্য অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার (২৬ ও ২৭ মে) খুলনা, নড়াইল ও যশোরে বিশেষ ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে নানা ভুয়া অনলাইন শপের ছবি ব্যবহার করে পেজ খুলত এবং ‘চাঁদপুর ইলিশ বাজার’ নামের পেজ থেকে সুলভ দামে ইলিশ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা আদায় করত।

গত বছরের ২০ নভেম্বর মো. মাসুম বিল্লাহ নামে এক ভুক্তভোগী ফেসবুক পেজে একটি বিজ্ঞাপন দেখে ১৫ হাজার টাকা অগ্রিম দিয়ে ইলিশ অর্ডার করলেও মাছ পাননি। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি প্রতারণার মামলা রুজু হলে সেটি তদন্তের জন্য ডিবি সাইবার ক্রাইম বিভাগে হস্তান্তর করা হয়।

তদন্তে জানা যায়, এই প্রতারক চক্রের মূলহোতা আনাছ শেখ ও শরিফুল ইসলাম। তারা বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে মোবাইল অপারেটর ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় ভুয়া সিম ও বিকাশ নম্বর খুলে প্রতারণা চালিয়ে আসছিল। একাধিক ফেসবুক পেজ ব্যবহার করে তারা বিভিন্ন নাম ও ঠিকানায় ইলিশ সরবরাহের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের ঠকিয়ে আসছিল।

চক্রটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। ডিবির তথ্য মতে, দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ভুক্তভোগী এর শিকার হয়েছেন, যারা বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করেছেন। এসব অভিযোগের মধ্যে অনেকগুলোর তদন্ত এখনও চলছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইলিশ বিক্রির নাম করে অনলাইনে প্রতারণা, ৭০ সিমসহ গ্রেপ্তার ৮

আপডেট সময় ০৫:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫