ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের
হাসনাত আবদুল্লাহ জানালেন

আ’লীগের প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় আনতে হবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 361

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী রাজনীতি করতে পারবে কি না এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় তিনি এ কথা বলেন।

আজ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে আসেন।

আরও পড়ুন  মির্জা ফখরুল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

জানা গেছে, আজ সকাল ১০টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণসংযোগ এবং পথসভা কার্যক্রম শুরু হয়। এরপর, বেলা সাড়ে ১১টায় আদমজী সড়ক ধরে শোভাযাত্রা করা হয় এবং সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডে পথসভা ও গণসংযোগ করা হবে। সর্বশেষ, সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদের পুর্নবাসন করার চেষ্টা করবে আমরা ধরে নিবো গত ১৬ বছর আওয়ামী লীগ জাহিলিয়াতের রাজনীতি করেছে। তাতে তাদের সহযোগিতা করেছে।’
তিনি আরো বলেন, ‘বিগত দিনে দুর্বৃত্তায়ন, প্রতিহিংসার রাজনীতি তরুণ সমাজকে আশাহত করেছে, তরুণ সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে ওই কারণে তরুণ সমাজ রাস্তায় নেমেছে।’

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, ‘তরুণদের বাদ দিয়ে কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তা মেনে নিবে না। ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে যে মিডিয়া কাজ করবে তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে।’

নিউজটি শেয়ার করুন

হাসনাত আবদুল্লাহ জানালেন

আ’লীগের প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় আনতে হবে

আপডেট সময় ০২:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী রাজনীতি করতে পারবে কি না এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় তিনি এ কথা বলেন।

আজ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে আসেন।

আরও পড়ুন  গত ১৬ বছরে যারাই নিপীড়নের শিকার হয়েছেন সবার কথাই থাকবে -উপদেষ্টা মাহফুজ আলম