ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

দুই দিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক মেয়র আইভীকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 251

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন  রূপগঞ্জে পাইকারি আড়ত নিয়ে সংঘর্ষ, ৬ গুলিবিদ্ধসহ আহত ২৫

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মিনারুল হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। ওইদিনই জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র মতে, আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে।

সেলিনা হায়াৎ আইভী একসময় নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনবার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির অন্যতম মুখ হলেও গত কয়েক বছর ধরে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ বিরোধ এবং বিভিন্ন মামলা-জটিলতা বৃদ্ধি পায়।

আইভীর বিরুদ্ধে চলমান মামলাগুলো এবং সর্বশেষ রিমান্ড মঞ্জুর দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী দলগুলোর মতে, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ, তবে সরকারপক্ষ বলছে—আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দুই দিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক মেয়র আইভীকে

আপডেট সময় ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন  রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় ৫ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর