ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায়

সিলেটে ফিলিস্তিন সংহতি মিছিল ঘিরে ভাঙচুর-লুটপাট, আটক ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 221

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ঘিরে সিলেটে ছড়িয়ে পড়ে উত্তেজনা। মিছিল থেকে ছড়িয়ে পড়া একদল উচ্ছৃঙ্খল জনতা নগরীর একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়। ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে আটক করেছে।

রোববার (৭ এপ্রিল) রাতভর এ অভিযান পরিচালনা করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে।

আরও পড়ুন  সিলেট টেস্টে বৃষ্টির হানা, শুরু হয়নি দ্বিতীয় সেশনের খেলা

আটকরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকার মো. রাজন, হাছানগরের ইমন (বর্তমানে সিলেট শহরের কাজীটুলা এলাকার বাসিন্দা) এবং একই এলাকার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিব।

বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, “গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। সিলেট নগরীতেও শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ হয়। তবে এ সময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি শহরের কেএফসি, বাটা, ইউনিমার্টসহ একাধিক দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়।”

তিনি আরও বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।”

ওসি জানান, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলা-লুটপাটে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কেউ পার না পায়।”

এদিকে ঘটনাটি নিয়ে শহরে ব্যাপক আলোচনা চলছে। সচেতন নাগরিকরা বলছেন, গাজায় বর্বরতা অবশ্যই নিন্দনীয়, কিন্তু সেই প্রতিবাদে জনমনে আতঙ্ক সৃষ্টি করে লুটপাটের ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে গিয়ে সহিংসতায় জড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

সিলেটে ফিলিস্তিন সংহতি মিছিল ঘিরে ভাঙচুর-লুটপাট, আটক ১০

আপডেট সময় ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ঘিরে সিলেটে ছড়িয়ে পড়ে উত্তেজনা। মিছিল থেকে ছড়িয়ে পড়া একদল উচ্ছৃঙ্খল জনতা নগরীর একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়। ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে আটক করেছে।

রোববার (৭ এপ্রিল) রাতভর এ অভিযান পরিচালনা করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে।

আরও পড়ুন  সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৫৫ বছর বয়সী জেলের মৃত্যু