ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত
সারাদেশ

সিএনজি অটোরিকশাচালকদের জরিমানা ও কারাদণ্ডের নির্দেশনা প্রত্যাহার করল বিআরটিএ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 459

ছবি সংগৃহীত

ঢাকা শহরে সিএনজি অটোরিকশা চালকদের ব্যাপক আন্দোলনের পর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গ্যাস বা পেট্রোলচালিত চার স্ট্রোক থ্রি-হুইলার যানবাহনের বিরুদ্ধে জারি করা জরিমানা ও মামলার আদেশ বাতিল করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিআরটিএ কর্তৃক ইস্যু করা সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়েছে। একই সঙ্গে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যান চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়।

আরও পড়ুন  মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ-র জরুরী নির্দেশনা

এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সিএনজি চালকদের বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো ব্যস্ত এলাকায় অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হন।

সিএনজি চালকদের দাবি, নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মিটার ভাড়ার চেয়ে বেশি টাকা নিলে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছিল, যা তাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএ নির্দেশনা জারি করে জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী, রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশা চালকদের যেকোনো গন্তব্যে যেতে হবে এবং মিটারের চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান ছিল। পাশাপাশি চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ারও নিয়ম ছিল।

তবে চালকদের আন্দোলনের জেরে, অবশেষে বিআরটিএ তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জরিমানা ও মামলার আদেশ প্রত্যাহার করল।

নিউজটি শেয়ার করুন

সারাদেশ

সিএনজি অটোরিকশাচালকদের জরিমানা ও কারাদণ্ডের নির্দেশনা প্রত্যাহার করল বিআরটিএ

আপডেট সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা শহরে সিএনজি অটোরিকশা চালকদের ব্যাপক আন্দোলনের পর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গ্যাস বা পেট্রোলচালিত চার স্ট্রোক থ্রি-হুইলার যানবাহনের বিরুদ্ধে জারি করা জরিমানা ও মামলার আদেশ বাতিল করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিআরটিএ কর্তৃক ইস্যু করা সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়েছে। একই সঙ্গে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যান চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়।

আরও পড়ুন  গণপরিবহনে নতুন নির্দেশনা জারি করল বিআরটিএ