ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

পদ্মা সেতু এলাকায় সড়ক দুর্ঘটনা, যান চলাচল সাময়িক ব্যাহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 45

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সীগঞ্জ জেলার উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাগুরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস পদ্মা সেতুর ঢালে ওঠার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি দল দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত বাসটি থেকে আটজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুন  মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: চার যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ২০

দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন—মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০) এবং দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ৭ বছর বয়সী শিশু ফাতেমা, শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার কিশোর আরাফাত (১৩)।

দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয় এবং ছোট পরিসরে যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং ওই মুহূর্তে বাসটির প্রকৃত গতিবেগ কত ছিল, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিতভাবে খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

পদ্মা সেতু এলাকায় সড়ক দুর্ঘটনা, যান চলাচল সাময়িক ব্যাহত

আপডেট সময় ০৫:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সীগঞ্জ জেলার উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাগুরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস পদ্মা সেতুর ঢালে ওঠার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি দল দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত বাসটি থেকে আটজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস খাদে পড়ে আহত অন্তত ২৫ 