ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরি*কা*ঘাত, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃ*ত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 44

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরি*কাঘা*তের ঘটনায় মো. ডালিম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে আহত হওয়ার পর তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ডালিম আলী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার বাসিন্দা এবং মৃত জসিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৮ শ্রমিক

স্থানীয়দের দাবি, ডালিমের সঙ্গে একই এলাকার হাবিব (২০) নামে এক যুবকের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে হাবিব তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত হাবিব মাদক ব্যবসায় অভিযুক্ত ‘ব্ল্যাক জনি’র অনুসারী হিসেবে পরিচিত।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, আহত হওয়ার পর ডালিমকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরি*কা*ঘাত, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃ*ত্যু

আপডেট সময় ০৭:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরি*কাঘা*তের ঘটনায় মো. ডালিম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে আহত হওয়ার পর তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ডালিম আলী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার বাসিন্দা এবং মৃত জসিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই