ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফকিরাপুলে আইফোন ছিনতাইয়ের সময় আটক রাজু, সহযোগী পলাতক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 2

রাজধানীর ফকিরাপুল এলাকায় আইফোন ছিনতাইয়ের সময় রাজু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  আজ ভোরে বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে

আমাদের বিশেষ প্রতিনিধি সরাসরি ঘটনাস্হল থেকে জানান , নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে ছিনতাই করার সময় এস, আই আব্দুল হাকিমের নেতৃত্বে তাকে আটক করা হয়। কৌতুহলী জনতা ছিনতাইকারীকে ঘিরে ধরলে শৃঙ্খলা রক্ষায় পুলিশ ছিনতাইকারী রাজুকে হেফাজতে নেয়। তবে তার অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পলাতক সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশের পক্ষ থেকে বলা হয় ,ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও রেকর্ড করা হচ্ছে। আটক ব্যক্তি কোনো সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

রাজধানীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা রোধে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্দেহজনক কোনো ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ফকিরাপুলে আইফোন ছিনতাইয়ের সময় আটক রাজু, সহযোগী পলাতক

আপডেট সময় ০২:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬