ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুত করছে ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 64

ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ভাষ্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা থেকে শুরু করে নির্বাচন পরিচালনার বিভিন্ন পর্যায়ে পূর্ববর্তী অভিজ্ঞতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট এক নয়। তবে জাতীয় নির্বাচনে অর্জিত অভিজ্ঞতা বিশ্লেষণ করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ভোটকেন্দ্র স্থাপন, কেন্দ্র পরিচালনা এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  পক্ষপাতিত্বে শূন্য সহনশীলতা, প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা হালনাগাদের কাজ চলছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিজস্ব অভিজ্ঞতা এবং নির্বাচন পর্যবেক্ষকদের বিভিন্ন সুপারিশ বিবেচনায় নিয়ে ভবিষ্যতের নির্বাচন আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন ও সুপারিশ কমিশন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এসব সুপারিশ বাস্তবায়ন করা গেলে আগামী দিনের নির্বাচন আরও উন্নতভাবে আয়োজন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হয়। সে কারণে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সর্বশেষ নির্বাচন-পরবর্তী মূল্যায়নের কাজও কমিশন সম্পন্ন করেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুত করছে ইসি

আপডেট সময় ০৩:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ভাষ্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা থেকে শুরু করে নির্বাচন পরিচালনার বিভিন্ন পর্যায়ে পূর্ববর্তী অভিজ্ঞতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট এক নয়। তবে জাতীয় নির্বাচনে অর্জিত অভিজ্ঞতা বিশ্লেষণ করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ভোটকেন্দ্র স্থাপন, কেন্দ্র পরিচালনা এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি