ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সকাল থেকে খোঁজাখুঁজি, তেঁতুল গা‌ছের মগডা‌লে বসে ছিল নারী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 102

ছবি সংগৃহীত

কুড়িগ্রামের সদর উপজেলায় সা‌জেদা বেগম (৬০) না‌মে এক বৃদ্ধা নারী‌কে বড় এক‌টি তেঁতুল গা‌ছের মগডা‌লে দে‌খতে পে‌য়ে এলাকায় ব্যাপক চাঞ্চ‌্যলে‌র সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। আজ বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। তি‌নি ওই এলাকার বাসিন্দা মো. আবু সাঈদের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকেই সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তার সন্ধা‌নে আশপাশে খোঁজাখুঁ‌জি করতে থাকেন। এক পর্যা‌য়ে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে বসে ও শুয়ে থাকতে দেখেন এলাকাবাসী।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভি‌সের উপসহকারী প‌রিচালক (অ.দা) এনামুল হক বিষয়টি নি‌শ্চিত ক‌রে

সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং গাছের মগডালে ওই নারীকে দেখতে পান। পরিবারের লোকজনের আপত্তির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সরাসরি গাছ থেকে নামানোর কাজ করতে পারেননি। এর মধ্যেই হঠাৎ ওই নারী গাছ থেকে পাশের একটি পুকুরে লাফ দেন।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাকে পুকুর থেকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে তিনি গাছের মগডালে উঠেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

সকাল থেকে খোঁজাখুঁজি, তেঁতুল গা‌ছের মগডা‌লে বসে ছিল নারী

আপডেট সময় ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬