ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :

নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 101

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সোমা আক্তার ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, আমতলা গ্রামের নূর ইসলামের সঙ্গে তার প্রতিবেশী শাহীন মিয়া ও বাবুল মিয়ার দীর্ঘদিন ধরে একখণ্ড জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে শাহীন ও বাবুল একদল লোক নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে ‘এস্কেভেটর’ মেশিন দিয়ে মাটি কাটতে যান। এ সময় নূর ইসলামের স্বজনরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

আরও পড়ুন  টিকটক করতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়। তবে ৭ জনের অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীন অবস্থায় নূর ইসলাম পক্ষের সোমা আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ও সংঘর্ষের সূত্রপাত। খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০

আপডেট সময় ০৪:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সোমা আক্তার ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, আমতলা গ্রামের নূর ইসলামের সঙ্গে তার প্রতিবেশী শাহীন মিয়া ও বাবুল মিয়ার দীর্ঘদিন ধরে একখণ্ড জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে শাহীন ও বাবুল একদল লোক নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে ‘এস্কেভেটর’ মেশিন দিয়ে মাটি কাটতে যান। এ সময় নূর ইসলামের স্বজনরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

আরও পড়ুন  সিরিয়ায় সহিংস সংঘর্ষে হাজারেরও বেশি নিহত, শান্তির আহ্বান অন্তর্বর্তী প্রেসিডেন্টের