ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক

সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই’র ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণা করছে একটি চক্র। এই প্রতারক চক্রের হাত থেকে সাধারণ জনগণকে সচেতন থাকতে জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই’র ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করছে।

প্রতারকরা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে কর্মকর্তাদের ইউনিফর্ম পরিহিত ছবি সংগ্রহ করে নিজেদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে, যাতে সাধারণ মানুষ সহজেই তাদের বিশ্বাস করে। এরপর মোবাইল ফোনে বিভিন্নভাবে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সুযোগ বা অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে তারা।

সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কখনোই ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো যোগাযোগ করা হয় না।
উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরিচয়ে কেউ ফোন বা বার্তার মাধ্যমে ভয়ভীতি দেখালে বা কোনো সুবিধা চাইলে তা নিশ্চিতভাবেই প্রতারণা।

সেনাবাহিনী অনুরোধ জানিয়েছে, যদি কেউ এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হন, তবে তাৎক্ষণিকভাবে ওই প্রতারকের মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।
সাধারণ জনগণকে এ ধরনের ডিজিটাল প্রতারণা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি জানানো হয়েছে যে, প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় অভিযান ও কার্যক্রম চলমান রয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা

আপডেট সময় ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬