ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

চুয়াডাঙ্গায় ঝড়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ছাদ থেকে পড়ে মকলেছুর রহমান নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হলে সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মকলেছুর রহমান ওই গ্রামের সরদারপাড়ার বাসিন্দা এবং মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ করে ঝড় শুরু হওয়ার পর মকলেছুর রহমান দ্রুত বাড়ির তিনতলার ছাদে উঠে বাতাসের হাত থেকে রক্ষায় টিন সরানোর কাজ করছিলেন। এ সময় বাতাসের ঝাপটায় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আতঙ্ক: ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির সংখ্যা ৮৪৫

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় ঝড়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

আপডেট সময় ১০:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ছাদ থেকে পড়ে মকলেছুর রহমান নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হলে সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মকলেছুর রহমান ওই গ্রামের সরদারপাড়ার বাসিন্দা এবং মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ করে ঝড় শুরু হওয়ার পর মকলেছুর রহমান দ্রুত বাড়ির তিনতলার ছাদে উঠে বাতাসের হাত থেকে রক্ষায় টিন সরানোর কাজ করছিলেন। এ সময় বাতাসের ঝাপটায় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন  রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত