ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ভোর সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 137

ছবি সংগৃহীত

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬টা ২৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে।

আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থা ‘আর্থকোয়েক ট্র্যাক’-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। এর কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্ত সংলগ্ন। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়ায় এর তীব্রতা কিছুটা কম ছিল, ফলে বাংলাদেশে কেবল মৃদু কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন  ১৩ ঘণ্টা পর দেশে আবারও ভূমিকম্প অনুভূত

এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে অনুভূত হওয়া এই কম্পনটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই ভূমিকম্পের মাত্রা ৫ এবং গভীরতা ১০০.৬ কিলোমিটার বলে উল্লেখ করেছে।

এখন পর্যন্ত এই ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাতসকালে হঠাৎ এই কম্পনে অনেক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন।

বিশেষজ্ঞদের মতে, হিমালয় পাদদেশীয় অঞ্চল এবং মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকাগুলো ভূমিকম্পপ্রবণ হওয়ায় মাঝেমধ্যেই এমন মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এড়াতে ভবন নির্মাণে সঠিক কোড অনুসরণ ও সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ভোর সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

আপডেট সময় ০৮:৫০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬টা ২৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে।

আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থা ‘আর্থকোয়েক ট্র্যাক’-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। এর কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্ত সংলগ্ন। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়ায় এর তীব্রতা কিছুটা কম ছিল, ফলে বাংলাদেশে কেবল মৃদু কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন  শিল্প খাতের সংকট নিরসনে আজ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী