ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

মৌলভীবাজারে গর্তের পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 163

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৃষ্টির পানিতে জমাটবদ্ধ গর্তে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্য ফটিগুলি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে বাড়ির পাশের কৃষি জমিতে পানি জমে যায়। দুপুর দেড়টার দিকে তিন শিশু সেই জমিতে খেলতে নামে। ক্ষেতের পাশে মাটি কাটার ফলে তৈরি হওয়া একটি বড় গর্তে বৃষ্টির পানি জমে ছিল। খেলার একপর্যায়ে শিশুরা ওই গর্তের গভীর পানিতে তলিয়ে যায়।

এক পথচারী শিশুদের ডুবতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে শিশুদের রবিরবাজারের একটি চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। শোকাতুর স্বজনরা এরপর শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন  মৌলভীবাজারে লাউয়াছড়া সড়কে গাছ ফেলে ভয়াবহ ডাকাতি, আহত ১৫ জন

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে। একই পরিবারের তিন শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে গর্তের পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৭:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৃষ্টির পানিতে জমাটবদ্ধ গর্তে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্য ফটিগুলি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে বাড়ির পাশের কৃষি জমিতে পানি জমে যায়। দুপুর দেড়টার দিকে তিন শিশু সেই জমিতে খেলতে নামে। ক্ষেতের পাশে মাটি কাটার ফলে তৈরি হওয়া একটি বড় গর্তে বৃষ্টির পানি জমে ছিল। খেলার একপর্যায়ে শিশুরা ওই গর্তের গভীর পানিতে তলিয়ে যায়।

এক পথচারী শিশুদের ডুবতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে শিশুদের রবিরবাজারের একটি চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। শোকাতুর স্বজনরা এরপর শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন  ধলই সীমান্ত দিয়ে পুশ ইন: নারী-শিশুসহ আটক ১৫ জন