ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে প্রাণ গেল দুই জনের চতুর্থ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন শোয়েব মালিক করাচিতে মার্কিন কনস্যুলেট রণক্ষেত্র, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রীঃ আমীর খসরু মাহমুদ চৌধুরী ভারতীয় ভিসা নিয়ে সুখবর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্চ মাসের জ্বালানি তেলের দাম প্রকাশ করল মন্ত্রণালয় প্রবাসী শ্রমিকদের সঙ্গে বিমানবন্দরে নির্ঘুম মন্ত্রী-এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক: সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযমের আহ্বান মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে প্রাণ গেল দুই জনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। তারা দুজনই নির্মাণশ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জন শ্রমিক মিলে নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। কাজের একপর্যায়ে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান সিয়াম ও আনিস। এতে ভারসাম্য হারিয়ে মাচাটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।

আরও পড়ুন  শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও বটতলী গ্রামের বাসিন্দা জুনাইদ ইসলাম বলেন, ‘শ্রমিকরা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ রেলিং ভেঙে দুইজন নিচে পড়ে যান। এরপর মাচাটিও ভেঙে যায়। ঘটনাটি খুব দ্রুত ঘটে, কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।‘

এ বিষয়ে জানতে ওই ভবনের ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন করে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, ‘দুই নির্মাণশ্রমিককে হাসপাতালে আনা হলে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।‘

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।‘

নিউজটি শেয়ার করুন

নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে প্রাণ গেল দুই জনের

আপডেট সময় ০৩:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। তারা দুজনই নির্মাণশ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জন শ্রমিক মিলে নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। কাজের একপর্যায়ে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান সিয়াম ও আনিস। এতে ভারসাম্য হারিয়ে মাচাটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।

আরও পড়ুন  সুদানের স্বর্ণখনি ধসে ১১ শ্রমিক নিহত, আহত ৭