ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

গণভোট না বুঝায় ভোটের লাইনে সময় বেশি লাগছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3783

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় রাজধানীর কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণের গতি ধীর হয়ে পড়েছে। প্রক্রিয়া বুঝতে না পারায় অনেক ভোটার বেশি সময় নিচ্ছেন, ফলে লাইন দীর্ঘ হচ্ছে।

বাড্ডার বেরাইদ এলাকার একেএম রহমত উল্লাহ কলেজ কেন্দ্রসহ আশপাশের কয়েকটি কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেকেই দ্রুত ভোটকক্ষে প্রবেশ করতে পারছেন না।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের ব্যালট দেওয়ায় ভোটকক্ষে সময় বেশি লাগছে। বিশেষ করে বয়স্ক ভোটারদের অনেকে গণভোটের নিয়ম বুঝতে সময় নিচ্ছেন।

আরও পড়ুন  জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

লাল মোহাম্মদ নামে এক ভোটার জানান, প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তার ভাষায়, ভোট দিতে সমস্যা হয়নি, তবে সময় কিছুটা বেশি লেগেছে।

মো. উমেদ আলী বলেন, তার প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। অনেকেই গণভোটের ব্যালটে কীভাবে চিহ্ন দিতে হবে, তা বুঝতে পারছেন না। কর্মকর্তাদেরও ব্যাখ্যা দিতে সময় ব্যয় করতে হচ্ছে।

একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক ভোটারকে গণভোটের পদ্ধতি বুঝিয়ে দিতে হচ্ছে। ফলে প্রতিটি ভোটারের ক্ষেত্রে গড় সময় কিছুটা বেড়ে যাচ্ছে।

কেন্দ্রে দেখা যায়, কয়েকজন ভোটার ব্যালট নেওয়ার পর বাইরে এসে অন্যদের কাছে জানতে চাইছেন কীভাবে সিল দিতে হবে বা ব্যালট ভাঁজ করতে হবে। পরে কর্মকর্তারা বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন।

কিছু ভোটার মনে করছেন, গণভোটের বিষয়ে আগাম আরও বিস্তৃত প্রচার ও সচেতনতা বাড়ানো হলে এ ধরনের ধীরগতি এড়ানো যেত।

নির্বাচন কর্মকর্তারা আশা করছেন, ভোটাররা ধীরে ধীরে প্রক্রিয়ায় অভ্যস্ত হয়ে গেলে ভোটগ্রহণের গতি স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

গণভোট না বুঝায় ভোটের লাইনে সময় বেশি লাগছে

আপডেট সময় ১১:৫০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় রাজধানীর কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণের গতি ধীর হয়ে পড়েছে। প্রক্রিয়া বুঝতে না পারায় অনেক ভোটার বেশি সময় নিচ্ছেন, ফলে লাইন দীর্ঘ হচ্ছে।

বাড্ডার বেরাইদ এলাকার একেএম রহমত উল্লাহ কলেজ কেন্দ্রসহ আশপাশের কয়েকটি কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেকেই দ্রুত ভোটকক্ষে প্রবেশ করতে পারছেন না।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের ব্যালট দেওয়ায় ভোটকক্ষে সময় বেশি লাগছে। বিশেষ করে বয়স্ক ভোটারদের অনেকে গণভোটের নিয়ম বুঝতে সময় নিচ্ছেন।

আরও পড়ুন  জামায়াতের ঐক্যের সরকারে তারেক রহমানের ‘না’, নির্বাচনে জয় নিয়ে যা বললেন রয়টার্সকে