ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সাভারের হেমায়েতপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 445

ছবি সংগৃহীত

ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা ও দেশি-বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

হেমায়েতপুর সেনা ক্যাম্প থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১২টার ৩০ মিনিটের দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় টহলরত সেনাবাহিনীর একটি দল সন্দেহজনক গতিবিধির কারণে দুই ব্যক্তিকে তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি ইয়াবা সেবনের পাত্র, ৪টি যৌন উত্তেজক ট্যাবলেট এবং অপরাধ-সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ঢাকায় তাপমাত্রা বেড়েছে, শীতের তীব্রতা কিছুটা কম

আটককৃতরা হলেন মো. ফিরোজ ও মো. সুজন। তাঁরা দুজনই সাভারের হেমায়েতপুর এলাকার বাসিন্দা।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, মো. ফিরোজের বিরুদ্ধে পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত।

পরবর্তীতে আটক দুই আসামিকে উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

সাভারের হেমায়েতপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১২:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা ও দেশি-বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

হেমায়েতপুর সেনা ক্যাম্প থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১২টার ৩০ মিনিটের দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় টহলরত সেনাবাহিনীর একটি দল সন্দেহজনক গতিবিধির কারণে দুই ব্যক্তিকে তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি ইয়াবা সেবনের পাত্র, ৪টি যৌন উত্তেজক ট্যাবলেট এবং অপরাধ-সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন  আজ ঢাকা সফরে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি