০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 93

ছবি সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার (বীর উত্তম) ইন্তেকাল করেছেন। আজ শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
মুক্তিযুদ্ধকালে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এ কে খন্দকার স্বাধীনতা অর্জনের সংগ্রামে অসামান্য অবদানের জন্য ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সামরিক কর্মকর্তাকে হারাল।

নিউজটি শেয়ার করুন

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই

আপডেট সময় ০৬:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫