ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবি শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 459

ছবি সংগৃহীত

জুবাইর হোসেন,রাবি প্রতিনিধি

আরও পড়ুন  চীনের অত্যাধুনিক ভারী বস্তু বহনকারী জাহাজ নির্মাণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয় নির্বাচিত হয়েছেন “চায়না–সাউথ এশিয়া ইয়ুথ এনভয়েস প্রোগ্রাম ২০২৫”-এ। আগামী ২০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রোগ্রামে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

প্রোগ্রামটির আয়োজন করেছে সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়ান ইউনিভার্সিটি নেটওয়ার্ক। এতে চীন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেবেন। প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, ভাষাগত দক্ষতা ও বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করা।

নিজের অনুভূতি প্রকাশ করে রেদওয়ান ইসলাম রিদয় বলেন, “এ অর্জন শুধু আমার নয়, বরং প্রতিটি তরুণের, যারা স্বপ্ন দেখে সীমাবদ্ধতার দেয়াল ভেঙে আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে তুলে ধরার। আমি বিশ্বাস করি, প্রমাণের জন্য লাগে স্বপ্ন, পরিশ্রম আর অটল বিশ্বাস।”

তিনি আরও যোগ করেন, “১৪ দিনের এই প্রোগ্রামে আমি নতুন অভিজ্ঞতা অর্জন করবো, ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হবো, শিখবো নেতৃত্ব ও বন্ধুত্বের পাঠ। তবে সবচেয়ে বড় প্রাপ্তি হবে বিশ্ব দরবারে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলতে পারবো, আমি একজন বাংলাদেশি।”

রিদয়ের আশা, এ যাত্রা তাঁকে আরও দায়িত্ববান করবে। তিনি বলেন, “দেশে ফিরে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সমাজ ও মাতৃভূমিকে এগিয়ে নিতে চাই। আমার এই পথচলা হয়তো আরও অনেক তরুণকে সাহস দেবে বিশ্বাস করতে যে তারাও পারে, যদি সত্যিকারের চেষ্টা করে। বাংলাদেশ আমার অহংকার, আর তার সম্মান রক্ষার জন্য প্রতিটি সুযোগই আমার কাছে এক নতুন অঙ্গীকার।”

নিউজটি শেয়ার করুন

চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবি শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয়

আপডেট সময় ০৩:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

জুবাইর হোসেন,রাবি প্রতিনিধি

আরও পড়ুন  ভেনেজুয়েলার নেতৃত্বে মাদুরো: তৃতীয় মেয়াদের শপথ গ্রহণ