ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মেহেরপুর শহরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 548

ছবি সংগৃহীত

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সরফরাজ খান মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং শামসুল আলম খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সরফরাজ খান সকালে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন। হোটেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  ২৯ কার্যদিবসে মেহেরপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মর্মান্তিক এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সরফরাজ খান একজন সজ্জন ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন এবং প্রতিবেশীরা শোকাহত।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হলেও, পুলিশ সবদিক খতিয়ে দেখছে।

স্থানীয় সচেতন মহল ও পথচারীরা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, হোটেল বাজার এলাকায় প্রায়ই বেপরোয়া যান চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

মেহেরপুরের এই সড়ক দুর্ঘটনা আবারও প্রমাণ করলো, সড়কে শৃঙ্খলার অভাব কতটা প্রাণঘাতী হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ না থাকলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটবে এমনটাই আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

নিউজটি শেয়ার করুন

মেহেরপুর শহরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় ০১:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সরফরাজ খান মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং শামসুল আলম খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সরফরাজ খান সকালে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন। হোটেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  আমবাগানের শপথে জেগে ওঠে বীরত্বগাথার ইতিহাস: মুক্তিযুদ্ধ উপদেষ্টা