ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বগুড়ায় সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 177

ছবি সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী সাতমাথা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার জোড়খালী গ্রামের শাহজাহান আলীর ছেলে লাল মিয়া (৪০), মহির উদ্দিনের ছেলে লাল মিয়া (৪২), পূর্ব গুয়াডহরী গ্রামের মোজাম্মেল হকের ছেলে রাসেল রানা (৪২), নুর মোহাম্মাদ (৩১) ও তার স্ত্রী লিমা আকতার (২৫)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বগুড়ায় বৃদ্ধা ও পুত্রবধূকে গলা কেটে হত্যা

স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাইবাড়ী সাতমাথা এলাকায় প্রায় শতাধিক সিএনজি চালিত অটোরিকশা নিয়ে একটি স্ট্যান্ড গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই এ স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সাম্প্রতিক সময়ে সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।

মঙ্গলবার সকালে সিএনজি পার্কিং নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের লোকজন একে অপরকে মারধর করে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। পূর্ব গুয়াডহরী গ্রামের নুর মোহাম্মাদ বাদী হয়ে দুলু মিয়ার ছেলে আব্দুল আলিমসহ পাঁচজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অপরদিকে আব্দুল আলিমও বাদী হয়ে গোসাইবাড়ী সাতমাথা এলাকার মাসুদ রানার ছেলে মোনির হোসেনসহ আটজনকে আসামি করে আরেকটি অভিযোগ দেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় ০৬:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী সাতমাথা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার জোড়খালী গ্রামের শাহজাহান আলীর ছেলে লাল মিয়া (৪০), মহির উদ্দিনের ছেলে লাল মিয়া (৪২), পূর্ব গুয়াডহরী গ্রামের মোজাম্মেল হকের ছেলে রাসেল রানা (৪২), নুর মোহাম্মাদ (৩১) ও তার স্ত্রী লিমা আকতার (২৫)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বৃষ্টিতে ভাসছে বোরো ধান, হতাশায় বগুড়ার কৃষকরা