ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 181

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (৯ জুন) রাতের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে গড়ে উঠেছে বেশ কিছু খাবার হোটেল ও ফাস্টফুডের দোকান। এরই মধ্যে “এরাবিয়ান ফুচকা হাউস” নামে একটি ফাস্টফুড দোকানে টিস্যু চাওয়া নিয়ে কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি বড় আকার ধারণ করে এবং পাঠানপাড়া ও কুট্টাপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি খাদে, আহত ৮

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কথা কাটাকাটি হলেও কিছুক্ষণের মধ্যে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, “টিস্যু নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। আমরা দ্রুত গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। এখন এলাকা শান্ত রয়েছে।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এলাকাবাসী মনে করছেন, এমন তুচ্ছ বিষয়ে সংঘর্ষ হওয়া অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। তারা বিষয়টি নিয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় ১২:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (৯ জুন) রাতের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে গড়ে উঠেছে বেশ কিছু খাবার হোটেল ও ফাস্টফুডের দোকান। এরই মধ্যে “এরাবিয়ান ফুচকা হাউস” নামে একটি ফাস্টফুড দোকানে টিস্যু চাওয়া নিয়ে কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি বড় আকার ধারণ করে এবং পাঠানপাড়া ও কুট্টাপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন  মানুষের ঢলে মুখরিত ৪০০ বছরের প্রাচীন কুলিকুন্ডার শুঁটকি মেলা