ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 318

ছবি: সংগৃহীত

এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজধানী ঢাকা। আর সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়।

শনিবার (১০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এ তথ্য জানান।

আরও পড়ুন  বজ্রসহ বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

তিনি বলেন, আজ ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের মধ্যে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই তথ্য সন্ধ্যা ৬টার দিকে আপডেট হতে পারে।

শুক্রবার (৯ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত তাপমাত্রা ৩৮-৩৯.৯ ডিগ্রি হলে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। ৪০-৪২ ডিগ্রি হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

এদিকে, রাত ১টার মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতেও বলেছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা

আপডেট সময় ০৬:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজধানী ঢাকা। আর সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়।

শনিবার (১০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এ তথ্য জানান।

আরও পড়ুন  ঢাকা থেকে উড্ডয়নের পরই তার্কিশ এয়ারলাইনসের বিমানে আগুন, জরুরি অবতরণ