ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কা: আহত অন্তত ২০ যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক প্রাণ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্কের ডাক দিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডোমিনিকা: সবুজে ঘেরা এক নিভৃত দ্বীপের গল্প হাসপাতালে ঢুকে ভাতিজাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে প্রেরণ ৩ মাসের ট্রেড কোর্সে ভর্তি শুরু, প্রতিদিন ৪০০ টাকার বৃত্তি আমেরিকানরা যেখানেই থাকুক, আঘাত হানব’: হুঁশিয়ারি ইরান মুখপাত্রের ইব্রাহিম খুলনায় ছিনতাইকালে ‘মিসফায়ার’: সহযোগীর গুলিতেই প্রাণ গেল ছিনতাইকারীর ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান কঠিন বিষয় এড়িয়ে নয়, ঢাকা-দিল্লির খোলামেলা আলোচনা প্রয়োজন: হাইকমিশনার

পিরোজপুরে ১০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোজা পালন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 213

ছবি সংগৃহীত

পিরোজপুরের তিন উপজেলার ১০ গ্রামের ৮ শতাধিক পরিবার এবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান পালন করছেন। শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের পর, আজ শনিবার থেকে তারা রোজা শুরু করেছেন।

জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া গ্রামের প্রায় সাত শতাধিক পরিবার এই নিয়মে রোজা রাখছেন। এছাড়া, কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় ৭৫ থেকে ৮০ পরিবার এবং নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৩৫ পরিবারও সৌদির সঙ্গে মিল রেখে রোজা পালন শুরু করেছেন।

আরও পড়ুন  গাজায় মানবিক সহায়তা বন্ধে ইসরায়েলের পদক্ষেপে আরব বিশ্বের তিব্র নিন্দা

স্থানীয়দের মতে, এটি একটি দীর্ঘস্থায়ী প্রথা। নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আল-আমিন জামে মসজিদের ইমাম মাওলানা কামরুজ্জামান জানান, তারা শুরেশ্বর পীরের অনুসারী। প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রমজান, ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা পালন করে আসছেন।

রঘুনাথপুর গ্রামের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল খান বলেন, তাদের ৩৫টি পরিবার প্রায় ১৫ থেকে ১৭ বছর ধরে এই রীতি অনুসরণ করছে। তাদের দেখাদেখি আরও অনেক পরিবার এই নিয়ম মেনে চলে।
শরীয়তপুরের শুরেশ্বর দরবার শরীফের মুরিদ মিরাজ খন্দকার বলেন, তারা প্রায় ৮০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রোজা ও ঈদ পালন করে আসছেন।

এভাবে সৌদির সঙ্গে মিলিয়ে রোজা রাখার প্রথা পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামে বহুকাল ধরে চলে আসছে এবং আগামী বছরগুলোতেও এটি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে ১০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোজা পালন

আপডেট সময় ০৩:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

পিরোজপুরের তিন উপজেলার ১০ গ্রামের ৮ শতাধিক পরিবার এবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান পালন করছেন। শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের পর, আজ শনিবার থেকে তারা রোজা শুরু করেছেন।

জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া গ্রামের প্রায় সাত শতাধিক পরিবার এই নিয়মে রোজা রাখছেন। এছাড়া, কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় ৭৫ থেকে ৮০ পরিবার এবং নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৩৫ পরিবারও সৌদির সঙ্গে মিল রেখে রোজা পালন শুরু করেছেন।

আরও পড়ুন  শাওয়ালের ছয় রোজার ফজিলত, এক বছরে রোজার সওয়াব লাভের সুযোগ