ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 327

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, অপহরণ, নির্যাতন, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকালে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন  বাংলাদেশ-রাশিয়া সামরিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ 

একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজির করার জন্য সাত দিনের মধ্যে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

গুমের দুই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

এর আগে বুধবার সকাল ৮টার দিকে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরবর্তীতে তিন মামলায় আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে

আপডেট সময় ০১:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, অপহরণ, নির্যাতন, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকালে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন  বাংলাদেশে সেবা প্রদানের অনুমোদন পেল স্টারলিংক - চালু হচ্ছে আকাশপথে ইন্টারনেট সেবার নতুন দিগন্ত 