০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ৩০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 131

ছবি সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে রাজবাড়ীগামী এম এম পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলছিল। ভবুকদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। প্রচণ্ড শব্দে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে ফরিদপুর ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, “বরযাত্রীদের নিয়ে বাসটি রাজবাড়ীর বিনতপুরে যাচ্ছিল। তবে দ্রুতগতি বা চালকের অসতর্কতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সবাই চিকিৎসাধীন রয়েছেন এবং পরিস্থিতির ওপর চিকিৎসকরা নজর রাখছেন।

পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং বাসচালকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ৩০

আপডেট সময় ১০:২৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫