০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

ভারতের ছত্তিশগড়ে ট্রাক ও কার্গো ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 198

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার সারাগাঁও এলাকায় ট্রাক ও কার্গোবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। নিহতদের মধ্যে ৯ জন নারী এবং ৪ জন শিশু বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

রবিবার (১১ মে) গভীর রাতে রায়পুর-বালোদাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ছাটাউদ গ্রামের একটি পরিবার বানসারি গ্রামে আত্মীয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় যাত্রীবাহী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি কার্গো ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান ১৩ জন, যাদের সবাই নারী ও শিশু। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে রায়পুরের ড. ভীমরাও আম্বেদকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। রায়পুরের জেলা প্রশাসক গৌরব সিং জানান, “এই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে।”

স্থানীয় পুলিশ ইতোমধ্যে একটি মামলা রুজু করেছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়িই জব্দ করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

ভারতের ছত্তিশগড়ে ট্রাক ও কার্গো ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১৩

আপডেট সময় ০৬:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫