ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

ঈদে টানা ছুটিতে দেশ, তবুও নিরাপত্তায় নিঃশঙ্ক হওয়ার আহ্বান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 453

ছবি: সংগৃহীত

সারা দেশের মানুষ যখন ঈদ-উল-ফিতরের টানা ছুটিতে ঘরমুখো, তখন নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা কোনো ছুটিতে যাচ্ছেন না, ফলে ঈদে দীর্ঘ ছুটির মধ্যেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাভাবিক ও সজাগ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ বাহিনী ছুটিতে নেই। জনগণ নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারবেন। নিরাপত্তায় কোনো প্রকার শৈথিল্য আসবে না।” তিনি জানান, বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে সমন্বয় করে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ঈদ উপলক্ষে ছুটির আট দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩২ জন: বিআরটিএ

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ পুরোদমে কাজ করছে। শহর ছেড়ে যারা গ্রামে যাবেন, তারা নিশ্চিন্তে বাসা তালাবদ্ধ করে যেতে পারবেন। পর্যাপ্ত টহল এবং গোয়েন্দা নজরদারিও চালু থাকবে।

এদিকে, রাজধানীর গাবতলী র‍্যাব কন্ট্রোল রুমে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. মাহবুব আলম জানান, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “বাসস্ট্যান্ড, লঞ্চ ও রেলস্টেশনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেবে। এছাড়া ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং পোশাকধারী ও সাদা পোশাকের র‍্যাব সদস্যরাও মোতায়েন থাকবে।”

তিনি নগরবাসীকে সতর্ক করে বলেন, “ঢাকা ত্যাগের পূর্বে নিজেদের ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করুন। রাস্তায় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার গ্রহণ করবেন না। প্রতারণা ও ছিনতাইকারীদের বিষয়ে সতর্ক থাকুন।”

সাধারণ মানুষ যাতে নিঃশঙ্কচিত্তে ঈদযাত্রা করতে পারেন, সে লক্ষ্যে সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবার আরও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঈদে টানা ছুটিতে দেশ, তবুও নিরাপত্তায় নিঃশঙ্ক হওয়ার আহ্বান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আপডেট সময় ০৪:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

সারা দেশের মানুষ যখন ঈদ-উল-ফিতরের টানা ছুটিতে ঘরমুখো, তখন নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা কোনো ছুটিতে যাচ্ছেন না, ফলে ঈদে দীর্ঘ ছুটির মধ্যেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাভাবিক ও সজাগ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ বাহিনী ছুটিতে নেই। জনগণ নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারবেন। নিরাপত্তায় কোনো প্রকার শৈথিল্য আসবে না।” তিনি জানান, বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে সমন্বয় করে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার