ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

ঈদযাত্রা: রেল স্টেশন ও ট্রেনে পুলিশের বাড়তি নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 527

ছবি সংগৃহীত

ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঈদের আগের ও পরের ব্যস্ততম সময়ে ট্রেন ভ্রমণে যাত্রীদের নিরাপত্তা দিতে এবার মাঠে কাজ করছেন প্রায় ৪০০ পুলিশ সদস্য।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। রংপুর বিভাগের অন্তর্ভুক্ত রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় এই ৮ জেলার রেলস্টেশন ও চলাচলরত ট্রেনগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন  লংমার্চ কর্মসূচি ঘিরে সায়েন্সল্যাবে কড়া পুলিশি নিরাপত্তা

প্লাটফর্ম ও ট্রেনভিত্তিক এই নিরাপত্তা ব্যবস্থায় অজ্ঞান পার্টি, পকেটমার, ছিনতাইকারী ও নাশকতা সৃষ্টিকারীদের ঠেকাতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছেন। ঈদের তিনদিন আগে ও পরে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে চালু করা হয়েছে দুটি ঈদ স্পেশাল ট্রেন। সব মিলিয়ে ঈদ মৌসুমে ২৪টি আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে রংপুর বিভাগের বিভিন্ন রুটে।

সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপার ফরহাত আহমেদ জানান, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মাঠপর্যায়ের জনবল প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। রেলস্টেশনগুলোতে চালু করা হয়েছে তথ্য কেন্দ্র, যেখানে যাত্রীরা সহজেই পুলিশি সহায়তা পাবেন। অপরাধ দমনে প্রতিটি স্টেশনে নজরদারি জোরদার করা হয়েছে এবং যাত্রীদের সচেতন করতে বিতরণ করা হচ্ছে পরামর্শপত্র।

পাশাপাশি, রংপুর বিভাগের সংশ্লিষ্ট ৮টি জেলার পুলিশ সুপারদেরও বিশেষ বার্তার মাধ্যমে যাত্রী নিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। যেকোনো অপতৎপরতা দ্রুত রুখে দিতে চালু রয়েছে কন্ট্রোল রুমও।
এবারের ঈদযাত্রায় ট্রেন ভ্রমণ যেন হয় নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক সে লক্ষ্যে কাজ করছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রা: রেল স্টেশন ও ট্রেনে পুলিশের বাড়তি নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় ০৫:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঈদের আগের ও পরের ব্যস্ততম সময়ে ট্রেন ভ্রমণে যাত্রীদের নিরাপত্তা দিতে এবার মাঠে কাজ করছেন প্রায় ৪০০ পুলিশ সদস্য।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। রংপুর বিভাগের অন্তর্ভুক্ত রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় এই ৮ জেলার রেলস্টেশন ও চলাচলরত ট্রেনগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন  কারাগারে নিরাপত্তা ও মানবাধিকার একসঙ্গে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা